desh somoy logo
ঢাকাTuesday , 16 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সাঘাটায় ৪০ পিস ইয়াবা ও ৩ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী-ক্রেতা গ্রেফতার

Link Copied!

গাইবান্ধার সাঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ও মাদক কেনার ৩ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ী ও এক মাদক ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সাঘাটা থানার রাত্রিকালীন মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতাররা হলেন— চন্দনপাট গ্রামের মো. জুয়েল মন্ডল (৪৫), তিনি মৃত জসিম উদ্দিনের ছেলে এবং রাঘবপুর গ্রামের মো. মতিয়ার রহমান (৫২), তিনি মৃত মনসুরের ছেলে। উভয়ের বাড়ি সাঘাটা উপজেলায়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, জুয়েল মন্ডলের বাড়ির আঙিনায় মাদক কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েল মন্ডল ও মতিয়ার রহমানকে আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি করে জুয়েল মন্ডলের পরনের লুঙ্গির ডান কোচ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মতিয়ার রহমানের প্যান্টের ডান পকেট থেকে মাদক কেনার জন্য রাখা ৩ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ও টাকা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।