desh somoy logo
ঢাকাThursday , 12 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বিমান দুর্ঘটনায় ২০৪ জনের মরদেহ উদ্ধার

Link Copied!

ছবি : সংগৃহীত

ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট এআই১৭১। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের এই বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন।

  • আহমেদাবাদের পুলিশ প্রধান জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় অন্তত ৫০ জন মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়, যেখানে একটি ডাক্তারের হোস্টেলও ক্ষতিগ্রস্ত হয়।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি মাটিতে পড়ার পর সঙ্গে সঙ্গে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ভারতে বিমান দুর্ঘটনায় ২০৪ জনের মরদেহ উদ্ধার

বিমান নির্মাতা বোয়িং জানিয়েছে, তারা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত এবং এয়ার ইন্ডিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

এই দুর্ঘটনায় বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন। ব্রিটেনের রাজা চার্লস এক বিবৃতিতে বলেন, তিনি এই দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং স্তব্ধ।

এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, বিমানের উইং ফ্ল্যাপে যান্ত্রিক ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।