desh somoy logo
ঢাকাMonday , 23 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইরান থেকে ধেয়ে আসছে মিসাইলের বহর, নাগরিকদের সতর্ক করল ইসরাইল

দেশ সময়
June 23, 2025 1:45 pm
Link Copied!

ইসরাইলের দিকে ইরান ক্ষেপণাস্ত্রের বহর ছুড়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। জনসাধারণকে সতর্কতা পাওয়ার সাথে সাথে নিরাপদে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক্সে এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করার জন্য কাজ করছে।

ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং মধ্য ও দক্ষিণ ইসরাইলে হামলার সতর্কতা জারি করেছে।


এদিকে ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলে অবস্থিত কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
 

সোমবার (২৩ জুন) ইসরাইলের সামরিক বাহিনীর হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, দূরনিয়ন্ত্রিত যুদ্ধবিমান ১৫টি ইরানি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি জ্বালানি সরবরাহের উড়োজাহাজ এবং ইরানের এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ মডেলের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, বিমানবাহিনী এই বিমানবন্দরগুলো থেকে উড়ান পরিচালনার সক্ষমতা এবং ইরানি সেনাবাহিনীর বিমান শক্তির কার্যক্রম ব্যাহত করেছে।

তবে এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।