ইরান আমেরিকা-ইসরাঈল যুদ্ধ শুরু হওয়ার কারণে ৩০/৩১টি ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যের যাত্রীদের খোজ খবর নিতে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন গতরাতে নির্ঘূম অবস্থান করেছেন।
এছাড়া বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ( পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ) মোঃ হুমায়ুন কবির দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করে বিদেশগামী শ্রমিক ও যাত্রীদের খোজ খবর নিয়েছেন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সারারাত বিমানবন্দরে থেকে শ্রমিকের জন্য হোটেলে থাকার এবং খাবারের ব্যবস্থা করে দেওয়া চেষ্টা চালিয়েছেন।
পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং স্থানীয় এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বিমানবন্দরের পার্শ্ববর্তী খিলক্ষেত উত্তরা আশকোনা এলাকায় শ্রমিকদের জন্য বরাদ্দ আবাসিক হোটেল গুলো গিয়ে খোজ খবর নিয়েছেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
