desh somoy logo
ঢাকাWednesday , 24 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কণ্ঠশিল্পী মমতাজ আবারও গ্রেফতার

Link Copied!

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আজিজুল হক তাকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি দেন। আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে এ হত্যাচেষ্টা মামলা হয়। এতে মুক্তার হোসেন নামের এক ব্যক্তি আহত হয়ে মামলা করেন।

পুলিশ জানায়, তদন্তে মমতাজ বেগমের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেই তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং ভবিষ্যতে রিমান্ড আবেদন করা হতে পারে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে তাকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।