desh somoy logo
ঢাকাWednesday , 4 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে কৃষি ব্যাংক ঋণ খেলাপী সংক্রান্ত সভা

দেশ সময়
March 4, 2026 8:50 pm
Link Copied!

বাংলাদেশ কৃষি ব্যাংক নানিয়ারচর শাখার আয়োজনে খেলাপী কৃষি ঋণ আদায়ের লক্ষ্যে স্থানীয়দের সাথে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ এর সভাপতিত্বে তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দীর্ঘদিন যাবৎ ১০হাজার টাকার অধিক কৃষি ঋণ খেলাপী ব্যক্তিদের ঋণ পরিশোধে অনুরোধ করা হয়৷ পাশাপাশি ১০হাজার টাকার কম ঋণ খেলাপী ব্যক্তিদের ঋণ পরিশোধে সরকারি উদ্যোগের কথা তুলে ধরা হয়। এছাড়াও সার্টিফিকেট মামলা নিষ্পত্তি এবং খেলাপী ঋণ আদায় বিষয়ে বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা এবং নানিয়ারচর কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সুমন চাকমা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।