desh somoy logo
ঢাকাWednesday , 25 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ

দেশ সময়
June 25, 2025 12:02 pm
Link Copied!

দেশ সময় ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুরে একটি বালুর ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

২৪ জুন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ টহলদল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ বীর হরিপুর আর্মি ক্যাম্পের সদস্যরা যৌথ এ অভিযান পরিচালনা করে। এ সময় সিলেটগামী একটি বালুর ট্রাক থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে উপরে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ব্যাপারে বিজিবি’র সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময়ই তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।