বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ‘‘বহু-অংশী জনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্ম এর একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় আজ ১২ মার্চ ’২৬ রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় সরকারী বিভিন্ন দপ্তরের সম্মানিত অফিসারবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেনী পেশার মৎস্যজীবী নেটওয়ার্ক এর প্রতিনিধিদের সমন্বয়ে কলাপাড়া উপজেলায় বহু-অংশজনীয় ( মাল্টি-স্টেকহোল্ডার ) মৎস্যজীবী প্লাটফর্ম এর সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ,সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউসার হামিদ। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মোছা. তাছলিমা বেগম, কলাপাড়া উপজেলা মৎস্যজীবী নেটওয়ার্কের সহ-সভাপতি
আবুল কালাম, সাংবাদিক মিলন কর্মকার রাজু, মোঃ আলমগীর হোসেন, নেটওয়ার্ক এর সাইদুর রহমান ,সভায় আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মৎস্যজীবী নেটওয়ার্ক এর অন্যান্য সদস্যবৃন্দ ।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন জনাব মোঃ শাহজাহান আলী , টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড), ফিশনেট প্রকল্প, উত্তরণ। তিনি এ পর্যন্ত কাজের অগ্রগতি সভায় তুলে ধরেন। তিনি কূয়াকাটা পৌর খাল ও চরবিজয় এর আশেপাশের এলাকাকে মৎস্য অভয়াশ্রম ঘোষনা কার্যক্রম করার ব্যাপারে, খাস জমি ভূমিহীন জেলেদের মধ্যে বরাদ্দ দেওয়ার জন্য, সরকারী জলমহল মৎস্যজীবী সমবায় সমিতির নিকট ইজারা দেওয়ার জন্য, কুয়াকাটা, মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের জন্য, জলাদদ্ধতা নিরসনের জন্য খাল খনন এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচিতে যাতে প্রান্তিক জেলে গোষ্ঠী সহয়তা পায় তার জন্য উপজেলা প্রশাসন সহ সকল শ্রেনীর সার্বিক সহযোগীতা কামনা করেন।
সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সমবায় অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান সকলেই ফিশনেট প্রকল্পের সকল কাজে সহোযোগীতা প্রদান করবেন বলে একমত পোষন করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউসার হামিদ বলেন, উত্তরন- ফিশনেট প্রকল্প গত ১০ মার্চ,২০২৬ তারিখে ১৮১ টি সমুদ্রগামী জেলেদের নৌকায় জীবন রক্ষাকারী ও বর্জ্য ব্যবস্থাপনা সরঞ্জামাদি বিতরন করেছিল সেখানে আমি উপস্থিত ছিলাম। যেসব সরঞ্জামাদি বিতরন করা হয়েছিল তা জেলেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন । আমি এ জন্য উত্তরন কে ধন্যবাদ জানাই। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচিতে যাতে প্রান্তিক জেলে গোষ্ঠী সহয়তা পায় তার জন্য যারা উপযোগী তাদের সমস্ত কাগজপত্র সহ তালিকা তাঁর নিকট জমা দিতে বলেন। তিনি সরকারী জলমহল মৎস্যজীবী সমবায় সমিতির নিকট ইজারা দেওয়ার ব্যাপারে বলেন এই উপজেলাতে ২৩৫ টি জলমহল আছে তার তালিকা জেলা প্রশাসক অফিসে জমা দেওয়া আছে এই গুলো মৎস্যজীবী সমবায় সমিতির নিকট ইজারা দেওয়া হবে। তিনি নতুন করে আরো মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করার জন্য বলেন। তিনি কুয়াকাটা পৌর খাল ও চরবিজয় এর আশেপাশের এলাকাকে মৎস্য অভয়াশ্রম ঘোষনা কার্যক্রম করার ব্যাপারে সর্বাত্নক সহযোহিতা করবেন এবং এই ব্যাপারে যে উপদেষ্টা কমিটি গঠন করা হবে সেই কমিটিতে তিনি থাকার ব্যাপারে সদয় সম্মতি প্রদান করেছেন। পরিশেষে, তিনি কলাপাড়ার বিভিন্ন সাংবাদিকদের সামুদ্রিক জীব-বৈচিত্রের রক্ষার উপর প্রশিক্ষন করানোর জন্য উত্তরণ – ফিশনেট প্রকল্পকে ধন্যবাদ জানান।
সভাটি সঞ্চালনা করেন মোঃআবু এমরান, এরিয়া ম্যানেজার এবং সহযোগিতা করেন শেখ শামীম আহমেদ ও মিজানুর রহমান, এফ এফ- ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া।
