desh somoy logo
ঢাকাSaturday , 11 October 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় দুই সাংবাদিকসহ ১২ জনগুনীকে দেয়া হলো অ্যাওয়ার্ড ও সংবর্ধনা

দেশ সময়
October 11, 2025 10:13 pm
Link Copied!

সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় এক মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে দুই সাংবাদিকসহ ১২ জন গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন—রিও (Rural Enhancement Organization)।

উন্নয়ন, শিক্ষা, সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন দৈনিক জনকণ্ঠের কলাপাড়া প্রতিনিধি মেজবাহ উদ্দিন মান্নু,
এবং উপকূলীয় সাংবাদিকতায় ভূমিকার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন আর টিভির কলাপাড়া প্রতিনিধি কাজী সাঈদ।

এছাড়া শিক্ষা খাতে অবদান রাখায় ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আব্দুল হাই ট্রাস্টের পরিচালক আলহাজ্ব শফিকুল আলম সফি,
সমাজসেবায় মাওলানা মো. মোস্তাফিজুর রহমান,
বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় মো. আকতার হুসাইন,
আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম,
কৃষি উন্নয়নে ফাতাহ এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. ফোরকান আকন,
এবং শিক্ষায় কৃতিত্বের জন্য এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন প্রাপ্ত শিক্ষার্থী মো. মোসান্নিফ আল মারুফ সংবর্ধনা পান।

স্বেচ্ছাসেবী কার্যক্রমে সমাজকল্যাণে অবদানের জন্য সংগঠন ‘আমরা কলাপাড়া বাসী’,
সফল নারী উদ্যোক্তা হিসেবে জান্নাতুন নাঈমা,
মানবাধিকার সুরক্ষায় অ্যাডভোকেট আবুল হোসেন,
এবং মাছের পোনা উৎপাদনে অবদান রাখায় জননী গলদা চিংড়ি হ্যাচারি লিমিটেড-কেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
সভায় সভাপতিত্ব করেন রিও’র নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান।

বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু,
স্থপতি কনসালটেন্ট মো. ইয়াকুব খাঁন,
এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির।

নিজ বক্তব্যে রিও’র নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান বলেন—
“রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই দক্ষিণাঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
২০১৯ সালে জাতীয় সমাজকল্যাণ অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন পেয়ে সংগঠনটি নিয়মিতভাবে সমাজের গুণী মানুষদের সম্মাননা জানিয়ে আসছে।
এই ধারাবাহিকতায় এবারের আয়োজন ছিল সপ্তম সংবর্ধনা অনুষ্ঠান।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।