desh somoy logo
ঢাকাTuesday , 31 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

desh somoy
March 31, 2026 11:33 am
Link Copied!

জাতীয় সংসদে নামাজ পড়তে গিয়ে নিজের জুতা হারিয়ে ফেলেছেন মাদারীপুর–১ আসনের ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মজার ভঙ্গিতে এ ঘটনা জানান তিনি।


ফেসবুক পোস্টে হানজালা লিখেছেন, “আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেলো! নামাজ শেষে দেখি— আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে!”
তিনি আরও লেখেন, “এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন— আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো। আপনার জুতাটি আগের জায়গায় রাখা আছে।”


উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর–১ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ৩৮৫ ভোটে জয়ী হন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ওই নির্বাচনে তিনিই সবচেয়ে কম ভোটের ব্যবধানে বিজয়ী সংসদ সদস্য হিসেবে রেকর্ড গড়েন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।