desh somoy logo
ঢাকাTuesday , 7 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না করার সিদ্ধান্তে অনড় ইরান

desh somoy
April 7, 2026 1:30 pm
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হবে না- এমন অবস্থানেই অনড় রয়েছে ইরান। বারবার একই কথা বলছে তারা।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধও করছে না ইরান। তারা বলছে, আলোচনা হতে পারে।

কিন্তু সেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, বরং অন্য দেশগুলোর সঙ্গে। 

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতিমধ্যে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এসব দেশের মধ্যে ইরানের নিকটবর্তী দেশগুলো যেমন আছে, তেমনি অঞ্চলের বাইরের দেশও রয়েছে। এই যোগাযোগকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।

তবে এখন পর্যন্ত দুই পক্ষের প্রকাশ্য বক্তব্যে কোনো পরিবর্তনের আভাস পাওয়া যায়নি।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরান- দুই পক্ষের কাছেই অন্তত দুটি করে প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাব নিয়ে পাকিস্তানের মতো কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে।

কিন্তু দুই পক্ষের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় যে তাদের অবস্থান এখনো সম্পূর্ণ বিপরীতমুখী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।