desh somoy logo
ঢাকাSaturday , 9 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দুই বাসের ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত ১১

Link Copied!

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার জাংগালিয়া এলাকার ফোর সিজন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহানা বেগমের বয়স প্রায় ৬০ বছর। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

লোহাগাড়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসা বিপরীতমুখী মারসা পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রেহানা বেগমের মৃত্যু হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ছয়জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।