desh somoy logo
ঢাকাTuesday , 31 March 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের

desh somoy
March 31, 2026 6:39 pm
Link Copied!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি এবং শুল্ক-কর কাঠামোকে আরও যৌক্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


মঙ্গলবার  (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।


এনবিআর চেয়ারম্যান বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই সিগারেটের মূল্য বৃদ্ধি ও কর কাঠামো সংস্কারের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, আগামী অর্থবছর থেকেই সীমিত পরিসরে উত্তরাধিকার কর চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ২০২৭-২০২৮ অর্থবছর থেকে উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য আয়কর হার ৫ শতাংশ বাড়িয়ে সর্বোচ্চ ৩৫ শতাংশ নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে।


কর প্রশাসনের অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, ২০১৪ সালে টিআইএনধারীর সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ, যা বিভিন্ন ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার ফলে গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় করদাতাদের অংশগ্রহণও বেড়েছে।
করদাতাদের আরও উৎসাহিত করতে নতুন প্রণোদনা কাঠামোর কথাও জানান তিনি। প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিলকারীদের জন্য প্রণোদনা, দ্বিতীয় প্রান্তিকে দাখিলকারীদের নিয়মিত করদাতা হিসেবে গণ্য করা এবং তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রিটার্ন দাখিলকারীদের জন্য অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা রয়েছে।


এনবিআর চেয়ারম্যান আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজস্ব আহরণ বাড়বে এবং কর ব্যবস্থায় আরও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।