ঢাকাWednesday , 13 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মুহিব্বুল্লাহ মুহিবের ফেসবুক স্ট্যাটাস, আক্কাস পেলেন স্বপ্নের হুইলচেয়ার

দেশ সময়
May 13, 2026 2:07 pm
Link Copied!

গাছ থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর বদলে যায় আক্কাসের জীবন। দীর্ঘদিন চিকিৎসা নিয়েও আর স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি তিনি। একসময় ঠাঁই হয় সাভারের সিআরপিতে। সেখানে মাসের পর মাস চিকিৎসা নেওয়ার পাশাপাশি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেন আক্কাস।

সিআরপিতে থেকেই তিনি শেখেন মোবাইল সার্ভিসিংয়ের কাজ। পরে কলাপাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় নিজ এলাকায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান চালু করেন। তবে দোকান থেকে বাসার দূরত্ব প্রায় দুই কিলোমিটার হওয়ায় প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হতো তাকে।

এ অবস্থায় মানবিক সহায়তার জন্য এগিয়ে আসেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি মুহিব্বুল্লাহ মুহিব। আক্কাসের জন্য সহায়তা চেয়ে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। সেই পোস্টে আক্কাসের পাঠানো একটি আবেগঘন বার্তাও সংযুক্ত করা হয়।

Advertisement

স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই সহায়তার হাত বাড়িয়ে দেন। নগদ অর্থ সহায়তার পাশাপাশি মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন অভি বিশ্বাস নামে এক ব্যক্তি। তিনি একাই আক্কাসের জন্য একটি ব্যয়বহুল ইলেকট্রনিক হুইল চেয়ার কিনে দেন।

মুহিব্বুল্লাহ মুহিব তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন—
“আক্কাস অবশেষে পেলো ইলেক্ট্রনিক হুইল চেয়ার। পূরণ হলো তার দীর্ঘ দিনের স্বপ্ন। মজার ব্যাপার হলো, আক্কাসকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয়ার পর অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। নগদ অর্থ যা এসেছে, তার এক টাকাও খরচ হয়নি হুইল চেয়ারের জন্য। আল্লাহ এমন একজন মানবতার ফেরিওয়ালার ব্যবস্থা করলেন, তিনি বললেন— ওই টাকা আক্কাসের ব্যবসার কাজে ব্যবহার করুক। তিনি একাই আক্কাসের আস্ত একটা ব্যয়বহুল হুইল চেয়ার কিনে দিলেন। ধন্যবাদ দিয়ে ছোট করবো না অভি ভাই।”

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় ভীষণ খুশি আক্কাস। নতুন এই ইলেকট্রনিক হুইল চেয়ার তার চলাচল সহজ করার পাশাপাশি জীবনের সংগ্রামে নতুন শক্তি যোগাবে বলেও মনে করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।