desh somoy logo
ঢাকাSunday , 17 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে ‘জনতার জিয়া’ বই প্রদান

Link Copied!

লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর মাহবুব নাহিদের লেখা ‘জনতার জিয়া’ বইটি কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের গ্রন্থাগারে প্রদান করা হয়েছে। সম্প্রতি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বইটি কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বইটি তুলে দেন মো. ইমরান খান। কলেজের পক্ষে বইটি গ্রহণ করেন অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হামিদ। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের ইতিহাস, রাজনীতি ও জাতীয় নেতৃত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে গুরুত্বপূর্ণ বই সংরক্ষণ অত্যন্ত জরুরি। সেই উদ্যোগের অংশ হিসেবেই ‘জনতার জিয়া’ বইটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।

লেখক মাহবুব নাহিদ জানান, প্রকাশের পর থেকেই বইটি পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বইটি পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।