desh somoy logo
ঢাকাThursday , 30 April 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘শিগগির ভয়ংকর অস্ত্র উন্মোচন করবে ইরান’

desh somoy
April 30, 2026 12:48 pm
Link Copied!

ইরান অচিরেই এমন একটি নতুন অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে, যা শত্রুপক্ষের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হবে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। এ তথ্য জানিয়েছে প্রেসটিভি।

বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, খুব দ্রুত এমন একটি অস্ত্র সামনে আনা হবে, যেটিকে শত্রুরা গভীরভাবে ভয় পায়। তিনি ইঙ্গিত দেন, অস্ত্রটি ইতোমধ্যেই শত্রুপক্ষের কাছাকাছি অবস্থান করছে।

শাহরাম ইরানি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় দ্রুত সাফল্য অর্জনের যে ধারণা শত্রুপক্ষ পোষণ করেছিল, তা এখন সামরিক মহলে ‘হাস্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও দাবি করেন, ইরানের নৌবাহিনী পাল্টা অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরী থেকে বিমান উড্ডয়ন ও আকাশ অভিযান ব্যাহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানি এই কমান্ডারের ভাষ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর দেশটির সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে শতাধিক পাল্টা হামলা চালিয়েছে।

তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।