desh somoy logo
ঢাকাFriday , 19 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল চালানো নিয়ে বিরোধ: গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

দেশ সময়
June 19, 2026 5:05 pm
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শাকিব শাহরিয়ার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৌর এলাকার মাগুরা কেশবপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিব শাহরিয়ার ওই এলাকার এরশাদুল হক লিটনের বড় ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালানোসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বুধবার গভীর রাতে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে ছোট ভাই রাকিব ধারালো অস্ত্র দিয়ে শাকিবের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।


পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাকিবকে মৃত ঘোষণা করেন।


গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, “পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।