desh somoy logo
ঢাকাFriday , 19 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন আশরাফ হাকিমি

Link Copied!

২০২৩ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মরক্কো জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও । ফ্রান্সের একটি আপিল আদালত তার করা আপিল আবেদন খারিজ করে দেওয়ায় ফৌজদারি আদালতে বিচার প্রক্রিয়া শুরুর পথ আরও সুগম হয়েছে। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন এই তারকা ফুটবলার।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভার্সাইয়ের আপিল আদালত হাকিমির আবেদন নাকচ করে দিয়েছে। ফলে ভবিষ্যতে যেকোনো সময় মামলাটির বিচার কার্যক্রম শুরু হতে পারে।

বর্তমানে ২০২৬ বিশ্বকাপে মরক্কো দলের নেতৃত্ব দিচ্ছেন হাকিমি। টুর্নামেন্টে দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর প্রস্তুতির মধ্যেই আদালতের এ সিদ্ধান্ত সামনে এলো।

আদালতের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকিমি বলেন, “আজ আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যকে পাশ কাটিয়ে এমন একটি গল্প ছড়ানো হচ্ছে, যা মোটেও আমার নয়। মাঝে মাঝে মনে হয় আমি খুব সহজ একটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।”

বিচার প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, “আমি প্রথম দিন থেকেই এই বিচার প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আমি নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ পাব।”

২০২৩ সালের মার্চে প্যারিসের এক শহরতলীতে নিজের বাসভবনে ২৪ বছর বয়সী এক নারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে প্যারিসের নান্টেরে প্রসিকিউটর কার্যালয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ গঠন করা হয়।

বিশ্বের অন্যতম সেরা রাইট-ব্যাক হিসেবে পরিচিত হাকিমি বরাবরই দাবি করে আসছেন, তিনি নির্দোষ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

তবে মামলার বিচার কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এ বিষয়ে আদালত ও হাকিমির আইনজীবীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।