desh somoy logo
ঢাকাThursday , 25 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম সম্পাদক হলেন সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন

দেশ সময়
June 25, 2026 1:31 pm
Link Copied!

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পুলিশ-জনগণের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে ক্যান্টনমেন্ট থানা এলাকায় নতুন কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন।

এছাড়া কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য ১০ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজসেবক অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন।

নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন গাজী মাহবুবুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রানা হোসেন।

সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব কমিটি গঠন করা হয়। পরে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন নবগঠিত কমিটির তালিকা গুলশান বিভাগের মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে জমা দেন।

স্থানীয়রা আশা করছেন, নতুন কমিটি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করবে। পাশাপাশি ক্যান্টনমেন্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।