desh somoy logo
ঢাকাWednesday , 1 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র, জানালেন আইজিপি

Link Copied!

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন শেষে তিনি এসব তথ্য জানান।

আইজিপি বলেন, পূর্বাচলের নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রম বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।

তিনি আরও জানান, পুলিশের অবকাঠামো উন্নয়নের জন্য ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের নিবন্ধন সম্পন্ন হয়েছে।

ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতাভুক্ত করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে আলাদা বিভাগ গঠন এবং সেখানে প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে বলেও জানান আইজিপি।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।