ঢাকাSaturday , 4 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৪ জুলাই) রাত প্রায় ২টা ২০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া চারমাথা বাজারে মো. শরীফ মিয়ার মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনের অভিযোগে মো. শরীফ মিয়া (২৭), পিতা—মো. আব্দুর রউফ এবং মোহাম্মদ ফিরোজ (৩০), পিতা—মৃত নয়া মিয়াকে আটক করা হয়।

Advertisement

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন (নং-১০০) দায়ের করা হয়েছে। যার তারিখ ৪ জুলাই ২০২৬।

পুলিশ আরও জানিয়েছে, অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।