desh somoy logo
ঢাকাMonday , 24 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: রিজওয়ানা

দেশ সময়
November 24, 2025 12:41 pm
Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে। এই সময়ের মধ্যেই একটা বড়–ভালো দৃষ্টান্ত রেখে যাবে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা বলেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগোলাম।

যে নারী ও শিশুরা নির্যাতন ও পারিবারিক সহিংসতার শিকার তাদের জন্য সম্ভাবনা নিয়ে আসবে এ আদালত। অনেক আবেদন ব্যবস্থা অনলাইন থাকলেও, তা অনলাইনে করা যায় না। এ সময় এই উপদেষ্টা ই-পারিবারিক আদালতের সার্ভার যাতে ডাউন না থাকে সেদিকে নজর দিতে আহ্বান জানান।

তিনি বলেন, ইট ভাটা ভাঙতে চাইলে বাধা দেওয়া হয়। যে কোনো সিদ্ধান্ত নিলে পদে পদে বাধার সৃষ্টি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।