desh somoy logo
ঢাকাWednesday , 27 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আল-আকসা মসজিদে মুসল্লিদের ঈদুল আজহার নামাজ আদায়

দেশ সময়
May 27, 2026 2:50 pm
Link Copied!

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। যুদ্ধ ও উত্তেজনার আবহের মধ্যেও বুধবার (২৭ মে) মুসলিমরা ঈদের জামাতে অংশ নিতে ভিড় করেন মসজিদের চত্বরজুড়ে। এদিকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও আলোচনায় এসেছে ইসরাইল-গাজা পরিস্থিতি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটির প্রথম দিন বুধবার দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের চারপাশের চত্বর মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। সেখানে হাজারো মুসলিম ঈদের নামাজ আদায় করেন।

ঈদুল আজহা মূলত মহান আল্লাহর নির্দেশে হজরত ইবরাহিম (আ.)-এর নিজের সন্তানকে কুরবানি করার প্রস্তুতির স্মরণে পালিত হয়। খ্রিস্টান ও ইহুদিদের কাছেও তিনি আব্রাহাম নামে পরিচিত। এই দিনে মুসলমানরা পশু কুরবানি করেন এবং সেই মাংস সমাজের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেন।

মুসলিম ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব এমন এক সময়ে পালিত হচ্ছে যখন গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি হামলায় ৮৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এছাড়া আহত হয়েছেন আরও ২ হাজার ৬৪৫ জনের বেশি মানুষ। এই যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্য ছিল ইসরাইলের আগ্রাসন বন্ধ করা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ওই যুদ্ধে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। যুদ্ধের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।