desh somoy logo
ঢাকাSaturday , 27 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে পর্যটকদের ফুল দিয়ে বরণ

দেশ সময়
September 27, 2025 7:39 pm
Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ভিন্নধর্মী আয়োজনে আগত পর্যটকদের বরণ করে নিলেন কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে বিকেলে কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় পর্যটকদের হাতে রজনীগন্ধা ও গোলাপ ফুল তুলে দেওয়া হয়।

ফুল পেয়ে খুশি হয়ে পর্যটক রুমা বলেন, এমন আয়োজন সত্যিই দারুণ লাগলো, আমাদের প্রতি স্থানীয়দের ভালোবাসা ও আতিথেয়তা দেখে মুগ্ধ হয়েছি।

খুলনা থকে আসা আরেকজন পর্যটক তুষার হিমেল বলেন, কুয়াকাটায় এসেছি সমুদ্রসৈকত দেখতে, কিন্তু এভাবে ফুল দিয়ে বরণ পাওয়া এক অনন্য অভিজ্ঞতা।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ, সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, সাংস্কৃতিক সম্পাদক নেছার উদ্দিন আশিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, আজ বিশ্ব পর্যটন দিবস। দিবসটিকে ঘিরে কুয়াকাটায় হোটেল-মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী বলেন, পর্যটকদের সাথে মতবিনিময় ও কুয়াকাটার সৌন্দর্য তুলে ধরার নানা উদ্যোগ নেওয়া হয়। আমরা বিশ্বাস করি, এসব আয়োজনের মাধ্যমে কুয়াকাটার পর্যটন সম্ভাবনা আরও সমৃদ্ধ হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের কাছে এটি আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।

সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যেখানে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিকেলে কুয়াকাটায় আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে, যাতে তারা আমাদের আতিথেয়তার উষ্ণতা অনুভব করতে পারেন। দিনভর সৈকতের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পর্যটকদের শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয় টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার এএসপি হাবিবুর রহমান বলেন, বিশ্ব পর্যটন দিবস ও শারদীয় দুর্গাপূজার ছুটিকে ঘিরে কুয়াকাটায় পর্যটকদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটকদেরকে ফুল দিয়ে বরণ করেছে এটি পর্যটকদের মাঝে দারুণ একটি প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় টুরিস্ট পুলিশ টুরিস্ট পুলিশদের বাড়তি নজরদারী রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।