desh somoy logo
ঢাকাSunday , 10 August 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গত ১৬ বছর গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর : সালাহউদ্দিন

দেশ সময়
August 10, 2025 7:14 pm
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘গত ১৬ বছর গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর বলে গণ্য হবেন।’

রবিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গণতন্ত্রের জন্য শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, শুধু তারাই জাতীয় বীর নন, ১৬ বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন, তারাও জাতীয় বীর বলে গণ্য হবেন।’

এ সময় জুলাই বিপ্লবে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করেন তিনি।

দেশে যেন ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে সে জন্য সবাইকে ঐকবদ্ধভাবে চেষ্টা চালানোর আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সংস্কারের জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সামাজিক ও মানসিক দৃষ্টিভঙ্গির সংস্কারের প্রয়োজন। যারা রাষ্ট্র সংস্কার করে দেশ গঠন করবেন, তাদের মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।