desh somoy logo
ঢাকাSunday , 4 January 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় পুনাক এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশ সময়
January 4, 2026 7:18 pm
Link Copied!

গাইবান্ধায় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর উদ্যোগে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর চরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।

আজ রবিবার বিকেলে শিশু, নারী, পুরুষ সহ সকল বয়সী ২ শতাধিক মানুষের মাঝে এ শীত বস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করেন গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ইশরাত জাহান বীথি। এ সময় প্রধান অতিথি উপস্থিত জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শরীফ আল রাজীব,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদক সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাইবান্ধা জেলা পুনাকের সভানেত্রী ইশরাত জাহান বীথি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে পুনাক অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে ও থাকবে। শীত বস্ত্র কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকার কথা জানান তিনি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।