ঢাকাTuesday , 9 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় পৃথক ডিবি অভিযানে ২ ঘটনায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার

দেশ সময়
December 9, 2025 10:42 pm
Link Copied!

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ৩ জন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

‎প্রথম অভিযান: যোগীপাড়া থেকে দুইজন গ্রেপ্তার সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সাঘাটা থানার ৩নং সাঘাটা ইউনিয়নের যোগীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।


‎অভিযানে মো. আরিফুল ইসলাম আকন্দ (৪৫)-এর বসতবাড়ির আঙিনা থেকে তার হেফাজতে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২,৯০০ টাকা উদ্ধার করা হয়।


‎একই অভিযানে তার সহযোগী বিধান চন্দ্র রায় (৪২)-এর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।

Advertisement


‎গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

‎দ্বিতীয় অভিযান: সাকোয়া দক্ষিণপাড়া থেকে আরও একজন গ্রেপ্তার এর আগে গত শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টা ৪৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার আরেকটি দল সাঘাটা থানার ২নং ভরতখালী ইউনিয়নের সাকোয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।


‎অভিযানে মো. মিজানুর রহমান মিজান (৪০), পিতা মো. রফিকুল ইসলাম, তার বসতবাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন।


‎তার বিরুদ্ধে সাঘাটা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


‎জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।