desh somoy logo
ঢাকাWednesday , 13 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় রণক্ষেত্র, নিহত ১ আহত ১০

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনিসুর রহমান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনিসুর রহমান নাকাই গ্রামের নুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাকাই গ্রামের আব্দুল মজিদ ও শাহ আলমের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার বিকেলে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে আনিসুর রহমানকে গুরুতর অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রশীদুল বারী ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।