ঢাকাWednesday , 24 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে অগ্নিসংযোগ: একজন আটক

Link Copied!

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন জাফলং চাইনিজ ফাস্টফুড’ রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিশুকে ধষণের অভিযোগে আমির উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

বুধবার দুপুর ২টার উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা এলাকার ‘জাফলং চাইনিজ ফাস্টফুড’ রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত আমির উদ্দিনকে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে অভিযুক্তকে আটকের পর বিক্ষুব্ধ এলাকাবাসি ওই রেষ্টুরেন্টে অগ্নিসংযোগ করলে গোটা রেষ্টুরেন্টটি পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল শেখ মুত্তাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানা নিয়ে আনা হয়েছে। ভিকটিমকে মেডিকেলের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।