desh somoy logo
ঢাকাSaturday , 15 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জোহরান মামদানির প্রশাসনে কাজ করতে ৫০ হাজার আবেদন

দেশ সময়
November 15, 2025 12:39 pm
Link Copied!

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমে মেয়র নির্বাচনে জয়ী হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ চাকরির জন্য আবেদন করেছেন।

মামদানির ট্রানজিশন দল জানিয়েছে, তারা সব স্তরের অভিজ্ঞতার মানুষকে আবেদন করার আহ্বান জানিয়েছে। এতে প্রবেশিক শ্রমিক থেকে শুরু করে অভিজ্ঞ নীতিনির্ধারকরা অংশ নিতে পারেন, যারা ক্যারিয়ার গড়ার পাশাপাশি সাশ্রয়ী জীবনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করতে চান।

মামদানি এই বিশাল আবেদন প্রবাহকে ‘নিউইয়র্কবাসীর গড়ে তোলা আন্দোলন’ হিসেবে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, এটি নাগরিকদের প্রশাসনের প্রতি আস্থার প্রতিফলন। ট্রানজিশন দলের নির্বাহী পরিচালক এলানা লিওপোল্ড এক লিখিত বিবৃতিতে বলেন, ‘৫০ হাজার আবেদনকারী প্রমাণ করছেন যে তারা সরকারে সব স্তরে এই কাজ এগিয়ে নিতে প্রস্তুত।’

যদিও এখনো স্পষ্ট নয়, মামদানির প্রশাসন নতুন পদগুলো কখন পূর্ণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।