ঢাকাSunday , 24 May 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডেপুটি স্পিকারের উদ্যোগে ঈদ উপহার পেল দুর্গাপুরের চার শহীদ পরিবার

দেশ সময়
May 24, 2026 7:27 pm
Link Copied!

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চার শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার বিকালে তার পক্ষ থেকে চার শহীদ পরিবারের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

Advertisement

শহীদ পরিবারের ঈদ আনন্দ নিশ্চিত করতে প্রতিটি পরিবারে ঈদ উপহার হিসেবে কুরবানির জন্য একটি করে খাসি, নতুন বস্ত্র ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুর্গাপুর উপজেলার চার সন্তান শহীদ হন। তারা হলেন- উমর ফারুক, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন।

Advertisement

উপহার পেয়ে আবেগাপ্লুত শহীদ পরিবারের সদস্যরা বলেন, ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দুঃখে সব সময় আমাদের পাশে দাঁড়ান। এর আগেও তিনি নানাভাবে সহযোগিতা করেছেন। উনি আমাদের সন্তানের মতোই খোঁজ খবর নেন। ঈদের আগে এই উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। মহান আল্লাহর কাছে ওনার জন্য দোয়া ও নেক হায়াত কামনা করছি। 

এছাড়া ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তার ব্যক্তিগত পক্ষ থেকে সমাজে অসচ্ছল ব্যক্তি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর জন্য বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় সাংবাদিক, সুশীল শ্রেণি-পেশার মানুষদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে বণ্টন কাজ করা হচ্ছে।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব। তাদের মহান আত্মত্যাগের বিনিময়েই আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি। এই বীর সন্তানদের পরিবারের পাশে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।