এভাবেই মঞ্চ কাপিয়ে নাচে গানে হাজারো প্রবাসী দর্শকের মন মাতালেন বাংলাদেশের তারকারা।
মিলান বাংলাদেশ উৎসব এর ফিতা কেটে উদ্বোধন করেন ইউরোমন্ডো গ্রুপের চেয়ারম্যান নুরুল আফসার বাবুল। সবাইকে স্বাগত জানিয়ে ইতালিয়োদের মাঝে দেশীয় সংস্কৃতি পরিচয়ের লক্ষ্যে এই অনুষ্ঠান বলে জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলোয়ার ফাহমিদুল ইসলাম হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
ছয় জুলাই রবিবার মিলানোর একটি খোলা মাঠে এতে অংশ নেয় হাজার হাজার দর্শক।
দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ ও ইতালিয়ো জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আয়োজন।
ছিলো দেশীয় খাবার সহ বিভিন্ন পণ্যের স্টল, সম্মাননা প্রদান, লাকি কুপনে মিলান টু ঢাকা বিমান টিকেট,ও আই ফোন সহ বিভিন্ন পুরস্কার শেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান উপস্থাপনা করেন অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। এসময় তিনি বলেন, ইতালি যেনো একটুরো বাংলাদেশ।
নৃত্য পরিবেশন করে প্রবাসীদের কে শ্রদ্ধা জানান
অভিনেত্রী তানহা তাসনিয়া।
এছাড়া সংগিত পরিবেশন করেন সাগর বাউল ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিলানো পৌরসভা পাঁচের কাউন্সিলর বিবাস চন্দ্র কর,
অনুষ্ঠান সহযোগি নুর মোহাম্মদ মালেক,রুহুল আমিন রাহুল, মামুন হাওলাদার, মারুফুল ইসলাম রুবেল,খোরশেদ আলম শ্রাবন বাবলু হাজারী, মোঃ সোহেল ফরাজী,সুমন আহমেদ
সহ আরো অনেকে।
দেশের শিল্পীদের নাচ গান সরাসরি উপভোগ করে আনন্দে আত্মহারা দর্শকরা।
নাচে গানে হাজারো দর্শক হৃদয়ে ভালোবাসা আর আনন্দে ভড়িয়ে দেন দেশের তারকারা।-
উৎসবে অংশ নেয় ইউরোপ ও ইতালির বিভিন্ন শহর থেকে আগত হাজার হাজার দর্শক।-
এই অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী নতুন প্রজন্ম ও বিদেশীদের মাঝে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য পরিচিতি লাভ করবে এমনটি প্রত্যাশা আয়োজকদের।
