ঢাকাSaturday , 4 October 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরেছেন নুরুল হক নুর

দেশ সময়
October 4, 2025 8:01 pm
Link Copied!

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরুল হক নুর শারীরিক জটিলতার কারণে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসা শেষে তিনি আজ (৪ অক্টোবর) দেশে ফিরেছেন।

বিমানবন্দরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা নুরকে স্বাগত জানান।

Advertisement

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুর গুরুতর আহত হন। এ ঘটনায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়। সেখানে প্রায় ১৮ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। 

পরে কিছু শারীরিক জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান নুর। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।