desh somoy logo
ঢাকাWednesday , 26 March 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মনছায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

দেশ সময়
March 26, 2025 11:30 pm
Link Copied!

বাংলাদেশ কমিউনিটি মনছা আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনছায়
বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। প্রবাস জীবনের ক্লান্তি ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে এই পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের
মধ্যে দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ এসোসিয়েশন মনছা এর সভাপতি
হোসাইন জাকির এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারুক ভূঁইয়া, নুরুন নাহার আইরিন , আব্দুল মতিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনছা সিটি মেয়র পাউলো পিলত্ত। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মিলান বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার বেপারী প্রমূখ ।

এদিকে, ইতালি তরিনোতে গ্রীষ্মের শুরুতে বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রীল উৎসব ও খেলাধুলা।তোরিনোর বিভিন্ন জেলার সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সহস্রাধিক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলা সমিতির আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শিশু কিশোরদের খেলাধুলা ও মহিলাদের আকর্ষণীয় মিউজিক্যাল বালিশ খেলা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে সার্বিক সহযোগিতা করেন বৃহত্তর ঢাকা ও ঢাকা জেলার সকল সদস্য শরীয়তপুর জেলা সমিতি বৃহত্তর সিলেট এসোসিয়েশন মাদারীপুর জেলা সমিতি কুমিল্লা বাসি,ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি নোয়াখালী জেলা সমিতিসহ তরিনোর রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা সমিতি তোরিনোর সভাপতি আব্দুস সালাম, ঢাকা জেলা সমিতি তোরিনোর সভাপতি মামুন আহমেদ বৃহত্তর সিলেট এসোসিয়েশনের সভাপতি আব্দুল জলিল, কুমিল্লাবাসীর প্রধান উপদেষ্টা আবু বক্কর সিদ্ধিক, ঢাকা জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিপলু মাদারীপুর জেলা সমিতির সাধারসন সম্পাদক পলাশ শরীয়তপুর জেলা সমিতির সভাপতি রিপন চৌকিদার, ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি সোহেল মোল্যা, মাদারীপুর জেলা সমিতির উপদেষ্টা আশরাফ শেখ,মাদারীপুর জেলা সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,নোয়াখালি জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।