ঢাকাSaturday , 20 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খুলনা বিভাগ
  6. খেলা
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. ঢাকা বিভাগ
  10. ধর্ম
  11. প্রযুক্তি সময়
  12. বরিশাল বিভাগ
  13. বানিজ্য
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেশ সময়
June 20, 2026 11:30 pm
Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ জসিম তালুকদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের স্বপন তালুকদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই মো. জাফরুল হাসান ও এএসআই মো. বেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার উদয়তারা বুড়িরচর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় জসিম তালুকদারকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জসিম তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

Advertisement

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।