ঢাকাMonday , 27 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, ইতিহাস সংরক্ষণ ও যোদ্ধাদের কল্যাণে সহযোগিতার ওপর গুরুত্ব

Link Copied!

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ. ই. ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (২৭ জুলাই) মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবারের কল্যাণ এবং আহত যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

Advertisement

বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ এনডিসি, যুগ্মসচিব (সংযুক্ত) মো. জেহাদ উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে প্রতিনিধি দলে ছিলেন জোশ পোপ, রিকি সালমিনা এবং সাদ বিন এলাহী।

আলোচনার শুরুতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস, স্মৃতি ও আদর্শ সংরক্ষণ সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সঠিক তথ্যভিত্তিক নথি সংরক্ষণ এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগ জোরদার করা হচ্ছে।

Advertisement

বৈঠকে মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা প্রণয়নের অগ্রগতি তুলে ধরা হয়। মন্ত্রণালয় জানায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্রোফাইলিংয়ের মাধ্যমে একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরির কাজ এগিয়ে চলছে।

এ সময় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপও উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮৪৩ জন শহীদ এবং ১৫ হাজার ৩০ জন আহত ব্যক্তির তথ্যসম্বলিত একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা, মাসিক ভাতা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহতদের বিদেশে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ইতিহাস সংরক্ষণে তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাস সংরক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ইতিহাস সংরক্ষণ একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের তথ্য সংরক্ষণে প্রযুক্তিগত সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও তিনি জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান মার্কিন রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটভিত্তিক কয়েকটি গ্রন্থ এবং স্মারক উপহার তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।