ঢাকাMonday , 27 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার উন্নয়ন ও জনসেবা নিয়ে প্রশাসনের সঙ্গে এমপি মমতাজ আলোর মতবিনিময় সভা

Link Copied!

গাইবান্ধা জেলার উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫)-এর দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য মমতাজ আলো।

Advertisement

সোমবার (২৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভায় পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও মতবিনিময় সভায় অংশ নেন।

Advertisement

সভায় ভিডিওচিত্রের মাধ্যমে গাইবান্ধা জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সম্ভাবনাময় খাত এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন জেলা প্রশাসক। পরে সংসদ সদস্য মমতাজ আলো জেলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন সংসদ সদস্য। পরে তিনি জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত পৃথক এক মতবিনিময় সভায় অংশ নেন।

এদিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনও প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা দুই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জানা গেছে, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ও ২৯ জুলাই ফুলছড়ি-সাঘাটা, সুন্দরগঞ্জ এবং সাদুল্লাপুর-পলাশবাড়ী উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন সংসদ সদস্য মমতাজ আলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।