ঢাকাTuesday , 28 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

Link Copied!

চট্টগ্রাম: সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিদের পুনর্বাসনে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

Advertisement

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত খামারিদের দ্রুত পুনর্বাসনের পাশাপাশি উৎপাদন স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই খাতের ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও বলেন, সরকারি বীজ উৎপাদন খামারের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হলে রেণু উৎপাদন বাড়বে এবং পোনা চাষিরা সরাসরি উপকৃত হবেন।

Advertisement

পরিদর্শনের সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকা প্রস্তুত করে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

পরে প্রতিমন্ত্রী পটিয়ার সরকারি বীজ উৎপাদন খামার এবং খরনা ইউনিয়নের ভাইয়ারদিঘী এলাকায় অবস্থিত একে ইউনাইটেড হ্যাচারি অ্যান্ড ফিশারিজ পরিদর্শন করেন। সেখানে তিনি খামারের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রতীকীভাবে গাছের চারা রোপণ করেন। এছাড়া সরকারি খামারে চলমান উন্নয়ন ও উৎপাদনমূলক কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।

পরিদর্শনকালে মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এবং স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় পটিয়া উপজেলায় প্রায় ১ হাজার ৪০০টি মাছের পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।