desh somoy logo
ঢাকাSaturday , 26 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোন ট্র্যাজেডি: শহীদ সারিয়ার পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

দেশ সময়
July 26, 2025 9:19 am
Link Copied!

উত্তরার মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সারিয়া আকতার-এর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।

শুক্রবার বিকেল ৩টায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তুরাগের নয়ানগরে শহীদ সারিয়ার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।

শহীদ সারিয়ার পিতা, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক মোল্লা, আমিনুল হককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।
এ সময় আমিনুল হক বলেন, “সন্তান হারানোর কষ্ট পৃথিবীর সবচেয়ে বড় শোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনায় শুরু থেকেই আপনাদের খোঁজ রাখছেন। এই শোক শুধু আপনাদের নয়, পুরো জাতির।”

পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।