desh somoy logo
ঢাকাWednesday , 12 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মার্কিনিদের যথেষ্ট মেধা নেই – ট্রাম্প

দেশ সময়
November 12, 2025 3:12 pm
Link Copied!

অভিবাসন ইস্যুতে কড়া অবস্থানে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোল পাল্টেছেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির জন্য দক্ষ বিদেশি কর্মী দরকার। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিনিরা আসলে এসব কাজের যোগ্য না, তাদের মেধায় ঘাটতি আছে।

মার্কিন প্রেসিডেন্টের মতে, দীর্ঘ সময় বেকার থাকা আমেরিকানদের অনেক বেশি প্রশিক্ষণ দিতে হয়। তাছাড়া অদক্ষ কর্মীদের প্রতিরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে নিয়োগ দিলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। তাই এইচ-১বি ভিসার মাধ্যমে বিদেশি মেধাবীদের চান ট্রাম্প।

বিশ্বের অর্থনীতিকে নেতৃত্ব দেওয়া দেশটির প্রধানের এমন মন্তব্যের পর আলোচনার পারদ চড়েছে। বিশ্লেষকরা মনে করেন, প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর অভিবাসিত হয়ে আসা ছাত্রদের মার্কিন ভাগ্য আবারও খুলতে যাচ্ছে। 

গত সেপ্টেম্বরে ট্রাম্প একটি ঘোষণার মাধ্যমে নতুন এইচ-১বি ভিসা আবেদনের ওপর ১ লাখ ডলারের বিশাল ফি আরোপ করেন। এতে ভেঙে যায় অনেকের স্বপ্ন। তবে তা এবার কমে আসতে পারে। এইচ-১বি মূলত অ-আমেরিকান শিক্ষার্থীদের এমন এক ভিসা যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলি দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেয়। 

এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিদেশি নাগরিকদের বিশেষ দক্ষতা বা বিশেষ পেশার কাজে চাকরি করার অনুমতি দেয়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ব্যাপক অভিবাসন দমন অভিযান শুরু করেন।

ফক্স নিউজের লরা ইনগ্রাহামকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তার প্রশাসন কি এইচ-১বি ভিসাকে অগ্রাধিকারহীন করতে যাচ্ছে? ট্রাম্প বলেন, ‘আপনাকে প্রতিভা আনতেই হবে।’

ইনগ্রাহাম পাল্টা বলেন, ‘আমাদের প্রচুর প্রতিভা আছে।’ ট্রাম্প জবাবে বলেন, ‘না আমাদের মোটেও নেই। আমাদের নির্দিষ্ট কিছু প্রতিভা নেই। মানুষকে শিখতে হয়, আপনি বেকার তালিকা থেকে কাউকে তুলে এনে বলতে পারেন না, আমি তোমাকে একটি কারখানায় রাখছি, আমরা মিসাইল বানাবো।’

বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সেরা মেধাবীদের আসতে নিরুৎসাহিত করবে। তবে সাম্প্রতিক এই মন্তব্যের মাধ্যমে আগ্রাসী অভিবাসন সংস্কারের বিষয়ে ট্রাম্প অবস্থান শিথিল করছেন বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।