ঢাকাFriday , 5 June 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের নতুন নির্দেশনা

Link Copied!

ঢাকায় মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে U.S. Embassy Dhaka। সংস্থাটির ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু ক্যাটাগরির নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের এখন থেকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস “পাবলিক” বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

Advertisement

শুক্রবার (৫ জুন) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই এবং আবেদনকারীদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মটি গত ৩০ মার্চ থেকে কার্যকর রয়েছে।

তবে এ নির্দেশনা সব নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটাগরি এবং তাদের ওপর নির্ভরশীলদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisement

নির্দেশনা অনুযায়ী, এ-৩ ও সি-৩ (যদি আবেদনকারী গৃহকর্মী হন), জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। পাশাপাশি কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ এবং এসব ভিসাধারীদের ওপর নির্ভরশীল আর-২ ভিসা আবেদনকারীসহ এস, টি ও ইউ ভিসা প্রার্থীদেরও তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত রাখতে হবে।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য যাচাইয়ের মাধ্যমে পরিচয় ও যোগ্যতা মূল্যায়ন প্রক্রিয়া আরও সহজ করা হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে আগ্রহীদের দূতাবাসের প্রকাশিত অফিসিয়াল তথ্যসূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সম্ভাব্য জটিলতা এড়াতে সংশ্লিষ্ট ক্যাটাগরির আবেদনকারীদের নতুন নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।