desh somoy logo
ঢাকাTuesday , 2 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৫৫ টাকা,

Link Copied!

ঢাকা: ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৮৫ টাকা, যা আগে ছিল ১ হাজার ৯৪০ টাকা। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকে এ মূল্য কার্যকর হবে।

মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, সৌদি আরামকোর জুন মাসের কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুসারে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় সিপি প্রতি মেট্রিক টন ৭৯৯ মার্কিন ডলার ধরা হয়েছে। এছাড়া জাহাজভাড়া ও ট্রেডার প্রিমিয়াম বাবদ ২০০ মার্কিন ডলার এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২২ টাকা ৮১ পয়সা বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, বেসরকারি পর্যায়ে এলপিজির প্রতি কেজির মূল্য হবে ১৫৭ টাকা ৬ পয়সা। একই সঙ্গে রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহকৃত এলপিজির দাম প্রতি কেজি ১৫৩ টাকা ৩১ পয়সা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে সরকারি এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা ১২ দশমিক ৫০ কেজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে।

বিইআরসি আরও জানিয়েছে, কমিশন নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোনো পর্যায়ে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না। নতুন মূল্য সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।