desh somoy logo
ঢাকাThursday , 18 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

Link Copied!

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা তৈরির লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এবারই প্রথম গণমাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সরকার এ উদ্যোগে সমন্বয়কের দায়িত্ব পালন করবে। এর মাধ্যমে গণমাধ্যম খাতের ভবিষ্যৎ সংস্কারের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তৈরি করা সম্ভব হবে।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের বিভিন্ন ত্রুটি তুলে ধরতে হবে, যাতে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ তৈরি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।