desh somoy logo
ঢাকাThursday , 18 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির কৃষকদের উন্নয়নে কাজ করবে ব্র্যাক: অরিঞ্জয় ধর

Link Copied!

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পাহাড়ি অঞ্চলের তৃণমূল পর্যায়ের কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর।

বুধবার (১৭ জুন) দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের চাষাবাদ পদ্ধতি, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ এবং সামগ্রিক জীবনমান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া, ব্র্যাকের সহযোগী পরিচালক বেলায়েত হোসেন, ডেপুটি প্রোগ্রাম হেড মো. আলাউদ্দীন, ডেপুটি প্রোগ্রামার স্বাগত ভট্টাচার্য, সিনিয়র প্রোজেক্ট ম্যানেজার গোলাম রব্বানী ও আহমদ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক চাইমেপ্রু মারমা এবং স্থানীয় ব্যবসায়ী সৈয়দ আমিনুল কবির।

এছাড়াও অনুষ্ঠানে ব্র্যাকের রাঙামাটি জেলা সমন্বয়ক মো. হাবিবুর রহমান, এলাকা ব্যবস্থাপক মো. আল আমিন এবং নানিয়ারচর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার প্রিয় বরণ চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ব্র্যাকের কর্মকর্তারা কৃষকদের উৎপাদিত পণ্যের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র এবং হাঁস-মুরগির খামারসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরা হয়। তারা স্থানীয় চাহিদা অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

উল্লেখ্য, ব্র্যাক দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে উঠান বৈঠক, সুধী সমাবেশ ও মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয়দের মতামত সংগ্রহ করে প্রয়োজনভিত্তিক সহায়তা প্রদান করে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।