desh somoy logo
ঢাকাFriday , 5 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে দুই বোন ভেসে গেলেন, একজনের মরদেহ উদ্ধার

Link Copied!

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধনাগোদা নদীতে গোসল করতে নেমে দুই বোন স্রোতের তোড়ে ভেসে যাওয়ার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর বোন এখনও নিখোঁজ রয়েছেন।

নিহত স্বপ্না রানী (৪২) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামের বাসিন্দা। তিনি এক সন্তানের জননী ছিলেন। নিখোঁজ রয়েছেন তাঁর ছোট বোন রনা রানী (৩২)।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটি উপলক্ষে দুই বোন নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের ধনাগোদা নদীতে গোসল করতে নামলে হঠাৎ স্রোতের কবলে পড়ে রনা রানী ভেসে যেতে শুরু করেন। তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন স্বপ্না রানী। একপর্যায়ে দুজনই প্রবল স্রোতে তলিয়ে যান।

নিহত ও নিখোঁজ দুই নারীর ভাই গুরু সরকার জানান, স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে স্বপ্না রানীকে উদ্ধার করেন। তবে রনা রানীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে স্বপ্না রানীকে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, নিখোঁজ রনা রানীর সন্ধানে শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।