desh somoy logo
ঢাকাThursday , 18 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জর্ডানে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

Link Copied!

জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। এই সুযোগের আওতায় তারা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অথবা নির্দিষ্ট শর্ত পূরণ করে জর্ডানেই বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন।

বুধবার (১৭ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডান সরকার দেশটিতে থাকা অবৈধ প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে কোনো শ্রমিক চাইলে কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন। আবার শর্তসাপেক্ষে দেশটিতে অবস্থান করে বৈধভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগও রয়েছে।

এ ছাড়া সাধারণ ক্ষমার আওতায় কর্মস্থল পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। গৃহকর্মীরা চাইলে নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। পাশাপাশি যারা ভ্রমণ ভিসায় জর্ডানে গিয়েছেন, তারাও নির্ধারিত নিয়ম মেনে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

সাধারণ ক্ষমার আওতায় প্রয়োজনীয় সুবিধা নিতে জর্ডানে থাকা বাংলাদেশি প্রবাসীদের দূতাবাসের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।