desh somoy logo
ঢাকাThursday , 4 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান

Link Copied!

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) তিনি বাংলাদেশে পৌঁছান।

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন নিয়ে তিনি এ পদে নির্বাচিত হন। ভোটাভুটিতে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র অংশ নেয়। এর মধ্যে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।

এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব লাভের জন্য বাংলাদেশ গত কয়েক মাস ধরে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছিল। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকোরিস, যিনি ৯১ ভোট পান।

নির্বাচিত হওয়ার মাধ্যমে ড. খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি এ পদে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে এটি বাংলাদেশের দ্বিতীয় প্রতিনিধিত্ব। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী এ দায়িত্ব পালন করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।