ঢাকাWednesday , 26 November 2025
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিয়েতে নেচে কেমন পারিশ্রমিক পান বলিউড তারকারা

দেশ সময়
November 26, 2025 3:40 pm
Link Copied!

সম্প্রতি ভারতের উদয়পুরে শিল্পপতি রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার বিয়ের আসর ছিল। ‘হাই প্রোফাইল’ এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। বিশেষত রণবীর সিং, জাহ্নবী কাপুরসহ আরও অনেকেই। বিয়ে অনুষ্ঠানে পারফর্ম করা বলিউড তারকাদের জন্য নতুন কিছু নয়। তবে তাদের পারিশ্রমিক নিয়ে সেখানে কখনও তেমন জানা হয়না।

Advertisement

চলুন জেনে নেয়া যাক:

শাহরুখ খান, ‘বলিউডের বাদশাহ’ শাহরুখ খান অনুষ্ঠানে মাতাতে প্রায় ৩ কোটি রুপি চার্জ করেন।

Advertisement

ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য নেন প্রায় ৩.৫ কোটি রুপি।

অক্ষয় কুমার, প্রাণবন্ত পারফরম্যান্সের জন্য পরিচিত অক্ষয় কুমার নেন প্রায় ২.৫ কোটি রুপি।

হৃতিক রোশন, বলিউডের অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবে খ্যাত হৃতিক রোশনও একই পরিমাণে, প্রায় ২.৫ কোটি রুপি নেন।

আলিয়া ভাট, সৌন্দর্য ও সাবলীলতা দিয়ে অনুষ্ঠানে আলাদা মাত্রা আনেন আলিয়া ভাট। তার পারিশ্রমিক প্রায় ১.৫ কোটি রুপি।

দীপিকা পাড়ুকোন, মাতৃত্বকালীন বিরতির আগে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতেন দীপিকা। তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি।

শুধু সিনেমা নয়, বিয়ের মতো ইভেন্টগুলোতে পারফর্ম করেও বিপুল পরিমাণে পারিশ্রমিক পান বলিউডের তারকারা। এই তালিকা দেখলেই বোঝা যায় যে, তারকারা শুধু উপস্থিতি দিয়ে নয়, তাদের পারফরম্যান্সও অনুষ্ঠানকে বিশেষ করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।