ঢাকাFriday , 24 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

Link Copied!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রেক্ষাপটে জনসাধারণকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি গুজব বা অনির্ভরযোগ্য তথ্যের ওপর বিশ্বাস করেন না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে কেবল যাচাইকৃত তথ্যের ভিত্তিতেই মন্তব্য করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

Advertisement

তিনি আরও বলেন, বিশ্বজুড়েই গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বাংলাদেশ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ধারাবাহিকতায় বিশ্বাসী। বর্তমান সরকারও জনগণের প্রতি জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই শুক্রবার দেশে ফিরেছেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে দাবি করেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে এ তথ্যের বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে পারেন। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও বিষয়টি সম্পর্কে সরকারি ঘোষণার আগে কোনো তথ্যকে চূড়ান্ত হিসেবে বিবেচনা না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।