desh somoy logo
ঢাকাFriday , 5 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

দেশ সময়
June 5, 2026 2:54 pm
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাদের দশ নাগরিককে পুশইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৫ জুন) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাবুল কামাত পানিসালা সীমান্তে এ ঘটনা ঘটে। পুশইনের শিকাররা বর্তমানে জিরোলাইন থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে। 

সীমান্ত বাসিন্দাদের দেওয়া তথ্যমতে পুশইন করা ব্যক্তিরা হলেন- আজগার আলী (৫৪), মোস্তফা বিশ্বাস (২৬), মোর্শেদ (২০), রেহানা বিশ্বাস (২২), ফাতেমা বিবি (৩০), জাহেদা বেগম (৪০), অনুপা (২০), লিসা খাতুন (২৫), তাসলিমা (২৬) ও এক শিশু। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৪৬ মেইন পিলারের সাব পিলার ১/২ মাঝামাঝি স্থান দিয়ে ভারতের ৯৮ ব্যাটালিয়নের মহানদী বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতীয় দশ নাগরিককে ভোরে পুশইনের চেষ্টা চালায়। এ সময় ৬১ তিস্তা ব্যাটালিয়নের পয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পের (বিওপি) টহল দলের সদস্য ও স্থানীয়রা বাধা দেয়। পরে বিএসএফ সদস্যরা পিছু হটে এবং ওই নাগরিকদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।